slider
মাধবপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই স্লোগানে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২ মে সকালে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস, মাধবপুর এর আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক বৃন্দ, ভূমি সেবা প্রত্যাশীগণসহ মাধবপুর উপজেলা ভূমি প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



