slider

মাধবপুরে ভারতীয় গাঁজা পাচারকালে ভূয়া সাংবাদিকসহ আটক-২

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ভূয়া সাংবাদিকসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),

আটককৃতরা হল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আঃ হক এর পুত্র সাইদুর ইসলাম (সাইফুল অরুন ওরুপে হুরন আলী) (৩০) এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গয়েমখিলা গ্রামের সুরুজ আলীর পুত্র সুজন মিয়া(২৫) কে ১ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, শনিবার ১৪ জানুয়ারি দুপুরে মনতলা বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ততবর্তী বহরা ইউনিয়নের শ্রীধপুর রাস্তায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিত্বে মোটরসাইকেল আরোহী উল্লেখিত দুই সন্দেহবাজন যুবককে তল্লাশী করে শরীরে ফিটিং অবস্থায় ১কেজি ভারতীয় গাঁজাসহ আটক করে বিজিবি। আটককৃত সাইদুর নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং মাদক পাচার করতো সাইদুর। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মনতলা বিওপি কমান্ডার সুবেদার রফিক উদ্দিন জানান, আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button