slider

মাধবপুরে বই উৎসব উদ্বোধনে- বিমান প্রতিমন্ত্রী

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার” বাংলাদেশ” স্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ-২০২৩ উদযাপন করা হয়। 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রবিবার ১লা জানুয়ারী সকাল ১০টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল নাজিম এর পরিচালনায় বই বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মাননীয় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে প্রথমে বিজয়ের মাসের স্মৃতিচারণ করেন ও নববর্ষের শুভেচ্ছা জানান,এবং বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিক্ষা, সিকিৎসা,বাসস্থান, অন্ন বস্ত্রের নিশ্চয়তা দিয়েছেন, স্বাধীনতার পর সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করেছেন,বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ, তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ একটি বিশ্ব এবং মাধবপুর সম্পর্কে বলেন মুক্তিযুদ্ধের শ্রদ্ধার আসনে মাধবপুর, এখানে শিক্ষা, সংস্কৃতির দিকে ভালো,আরো উত্তরোত্তর বৃদ্ধির জন্য বলেন শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মডেল মাধবপুর গড়ার আহ্বান জানান, শিক্ষার ক্ষেত্রে মেধাতালিকার শীর্ষে আমাদের মাধবপুর থেকে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল হক মির্জা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান,

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের হাতে মোবাইল নয়, পড়াশোনা জন্য বইয়ের বাসার কাজ দিবেন।

বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীজেন আচার্য সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম খাঁন, ও ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দসহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button