slider
মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার (১৬) এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদরাস ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শাসরোধ করে হত্যা করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতাল নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে মুল ঘটনা জানাযাবে।#



