slider

মাদক মামলায় রুপনগর থানা ছাত্রলীগের নেতা হাসান সামীসহ ৩ যুবক জেলে মিশ্র প্রতিক্রিয়া

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস ও দাউদকান্দি উপজেলার ৩ যুবককে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলো-ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন দড়িকান্দি গ্রামের কুঁড়েরপাড় ফজলুল হকের ছেলে এবং তিতাস উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীর (জুয়েল) এর আপন ছোট ভাই হাসান সামী(২৫), একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের খুরশিদ মোল্লার ছেলে মামুন(২৮) ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন সরকাপুর গ্রামের আকতার হোসেনের ছেলে রাজিব(২৭)। উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৯মে) দুপুরে দাউদকান্দির গৌরীপুর বাজারে মটর সাইকেল তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে গৌরীপুর পুলিশ ফাঁড়ীর এস আই রাজিব সাহা। পরদিন তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে তাদেরকে আটক ও জেল হাজতে প্রেরনের ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন হাসান শামীর বড় ভাই তিতাস উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির জুয়েল। তিনি বলেন, জায়গা সম্পত্তি এমনকি রাজনৈতিক আধিপত্যের ঘটনায় তাদের পরিবারের বিরুদ্ধে বহুদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছে। প্রতিক্ষ তাঁর বৃদ্ধ বাবাকেও মারধর করে আহত করেছে এসব ঘটনার সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকা সহ বিভিন্ন প্রচার মাধ্যমে শিরোনাম হয়েছে। তাই তার ভাই সহ যাদেরকে মাদক মামলায় জড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলে তিনি দাবি করেন। তিনি এই মামলা প্রত্যাহার ও সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের অনুরোধ জানান যথাযথ কর্তৃপক্ষের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button