slider
মাদক বিরোধী অভিযানে রৌমারীতে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে চেকপোস্ট ডিউটি করাকালীন জেমি পরিবহন নামের ঢাকাগামী একটি বাস তল্লাশী করে উক্ত বাসের বক্স থেকে ৪৬ বোতল ভারতীয় মদ (২৩ বোতল অফিসার্স চয়েস ও ২৩ বোতল রয়েল স্ট্যাগ) উদ্ধার করা হয়। এসময় উদ্ধাকৃত মাদকের মালিক মোঃ বাবলু মিয়া (১৯), পিতা- মোঃ জিয়ারুল ইসলাম, গ্রাম – নওদাপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত বাবলু মিয়াকে পলাতক আসামী করে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।




