দূর্ঘটনাশিরোনাম

মাতুয়াইলের লাইট কারখানার আগুন নিভেছে ১৭ ঘণ্টা পর

ডেমরার মাতুয়াইলের কোনাপাড়ায় একটি লাইট কারখানায় বৃহস্পতিবার বিকালে লাগা আগুন শুক্রবার সকালে নিভেছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কোনাপাড়ায় স্থানীয়ভাবে ভুট্টো রোড নামে পরিচিত হাজী বাদশা মিয়া রোডের পাশা লাইট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়, বলেন লিমা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button