বিবিধশিরোনাম

মাতারবাড়ী প্রকল্পে অর্থায়ন বন্ধে জাপানের প্রধানমন্ত্রীকে বিশ্বের পরিবেশবাদীদের আহ্বান

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধের জন্য জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগার কাছে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরিবেশবাদীরা।
কয়লার পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়নের জন্য দাবি জানান তারা।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেবটের (বিডব্লিউজিইডি) সদস্য সচিব হাসান মেহেদি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বুধবার ‘গ্লোবাল কল টু স্টপ জাপানিজ কোল ফিন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক একটি অনলাইন ইভেন্টে একত্রিত হন বাংলাদেশ, ভারত, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিলিপাইন এবং জার্মানির শতাধিক পরিবেশকর্মী।
মাতারবাড়ীতে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কো-স্পনসর সুমিতোমো করপোরেশন, টিকাদার আইএইচআই করপোরেশন এবং দ্বিতীয় পর্যায়ে যুক্ত থাকা অন্যান্য জাপানি কোম্পানিগুলোকে অতি সত্ত্বর সরে দাঁড়ানোর দাবি জানান তারা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপাটরি রিসার্চ (সিইপিআর), চেঞ্জ ইনিশিয়েটিভ (সিআই), জাপান সেন্টার ফর সাসটেইনভল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি (জেএসিএসইএস), এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেবট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ইন্ডিয়ান সোশ্যাল অ্যাকশন ফোরাম (ইনসাফ), ফুলবাড়ী সলিডিটারি, বিডব্লিউজিইডিসহ জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় ১৪টি সংগঠন এ অনলাইন ইভেন্টের আয়োজন করে।
বাংলা, ইংরেজি, জাপানি ভাষায় তারা মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধে জাপান সরকারের প্রতি দাবি জানায় তারা। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button