Uncategorized

মাঠে ফিরছেন রোনাল্ডো

রিয়াল মাদ্রিদ এবং পর্তুগিজ তারকাদের জন্য সু-খবর৷ চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ স্প্যানিশ লা লিগায় তৃতীয় রাউন্ডের ম্যাচে ওসাসুনার বিপক্ষে পর্তুগিজ তারকা খেলবেন বলে নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
গত ১০ জুলাই ইউরো কাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়ার পর থেকে মাঠের বাইরেই আছেন সিআর-সেভেন। দলের সেরা তারকাকে ছাড়াই এই মরশুমে এখনও পর্যন্ত উয়েফা সুপার কাপে ও লা লিগায় দুটি ম্যাচ খেলেছে রিয়াল। একই কারণে দেশের হয়ে জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সুইৎজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি তিনবারের ফিফা বর্ষসেরা তারকা রোনাল্ডো।
এর আগে রোনাল্ডো নিজেই ওসাসুনার বিপক্ষে খেলবেন বলে জানিয়েছিলেন। শুক্রবার ম্যাচের আগের দিন সেটাই নিশ্চিত করলেন জিদান। তিনি বলেন, ‘রোনাল্ডো চোট কাটিয়ে ফিরেছে এবং আমাদের মাঝে ফিরে ও খুব খুশি। ওকে ফিরে পেয়ে আমিও খুশি। পরের ম্যাচেই মাঠে নামবে ও৷’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button