Uncategorized
মাটির নিচে লুকিয়ে রাখা সরকারি ওষুধ উদ্ধার
সরকারি হাসপাতালে বিনামূল্য দেওয়ার জন্য সরবরাহ করা ওষুধ উদ্ধার হয়েছে মাটির নিচ থেকে। লালমনিরহাট শহরের ওয়্যারলেস কলোনী এলাকায় টাউন ফার্মেসির মালিক সারাফাত আলীর বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা সরকারি ওষুধ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানা ওসি মাহফুজ আলমের নেতৃত্বে এসব ওষুধ উদ্ধার করা হয়।
পুরানবাজার এলাকায় টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে পুলিশ অর্ধ লক্ষাধিক টাকার পাচার হওয়া সরকারি ওষুধ জব্দ করে। গ্রেপ্তার করা হয় ফার্মেসির মালিক সারাফাত আলীকে। তার দেয়া তথ্যমতে পুলিশ সারাফাত আলীর বাড়ির পেছনে গর্ত খুঁড়ে এসব ওষুধ জব্দ করে। বর্তমানে ফার্মেসির মালিক সারাফাত আলী লালমনিরহাট জেলা কারাগারে আছেন।



