slider

মাঝ নদীতে পাওয়া গেল প্রবাসীর লাশ

ঘিওর প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের ৩ দিন পর মাঝ নদী থেকে ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঘিওর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা কালীগঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ইয়াজুল মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে ছিলেন। স্থানীয়রা জানান, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি ইয়াজুল। অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। নিহতের পরিবারের দাবী তাকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের চাচাতো ভাই সাইফুল বলেন, ইয়াজুল সৌদী থেকে দেশে এসে কৃষি কাজ শুরু করেছিল। সে খুব সহজ সরল ছিল। ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আশাপুর এলাকায় কালিগঙ্গা নদীর মাঝখানে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button