শিরোনাম

মাগুরায় বিরল প্রজাতির সাপ আটকের পর অবমুক্ত

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাষিয়াড়া গ্রামের বিল্লাল হোসেন ঘাষিয়ারা খালে ঘুনি (মাছ ধরার যন্ত্র) পেতে মাছ ধরার সময় তাতে ৫ হাত লম্বা কালো ও হলুদ ডোরাকাটা বিরল প্রজাতির একটি সাপ ধরা পড়ে। মঙ্গলবার বিকালে সাপটি বনকর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গড়াই নদীর তীরে অবমুক্ত করা হয়। সাপটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাষিয়াড়া গ্রামের বিল্লাল হোসেন আগের দিন পেতে রাখা ঘুনি তুলে দেখেন তাতে বিশাল আকৃতির একটি কালো হলুদ ডোরাকাটা সাপ আটকে আছে। পাশে থাকা লোকজন ডেকে সাপটি জাল দিয়ে পেঁচিয়ে বাড়িতে নিয়ে আসেন। সাপটি দেখতে তার বাড়িতে হাজার হাজার মানুষ ভিড় করে।
পরে সাপটি নাকোল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করলে বিকালে মাগুরা সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন সহ সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি গনের উপস্থিতিতে নাকোল বাজার সংলগ্ন গড়াই নদীর ধারে সাপটি অবমুক্ত করা হয়।
সুত্র : ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button