Uncategorized

মাইজদী রাম ঠাকুর মন্দিরে দুর্ধর্ষ চুরি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে অবস্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরে ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় এবং রাধা-গোবিন্দের মূর্তি চুরি করে নিয়ে যায়।
মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, গতকাল রবিবার সারাদিন পূজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। এরপর সন্ধ্যার সময় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলো কে শয়ন করে রাখা হয়। এরপর আজ ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে দেখেন শয়ন করে রাখা রাধা-গোবিন্দের মূর্তি নেই।
মন্দিরের সাধারন সম্পাদক গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় ভোররাত ৩ টা ৩৬ মিনিটে কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় একজন মন্দিরে প্রবেশ করে এবং রাধা-গোবিন্দের বিগ্রহ চুরি করে। এ ঘটনায় তিনি হতাশা ব্যক্ত করে জানান, গত ৭০ বছরে কখনো মন্দিরে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button