slider

মাইকিং করেও যাত্রি মিলছেনা

নাটোর প্রতিনিধি : বিএনপিসহ সমমনা দলের ডাকা তিন দিন অবরোধ কর্মসুচীর প্রথম দিন নাটোরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাসহ দূরপাল্লার রুটের যাত্রি নেই। যাত্রি সংকটের কারনে বাস চলাচল কম চলাচল করছে। আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা। কিন্তু যাত্রি না থাকায় বাসগুলিকে স্ট্যান্ডে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী কম থাকায় সেগুলো সময়মতো ছাড়ছে না। টার্মিনাল এলাকায় মাইকিং করেও যাত্রির দেখা মিলছেনা।
নাটোর বাস মালিক সমিতি নিয়োজিত হরিশপুর টার্মিনালে কর্মরত চেইন মাষ্টার হারুনুর রশীদ জানান, অন্যদিনের মত বাস বা যাত্রির ভির নেই। সকালে নাটোর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ৩টি গাড়ি ছেড়ে যায়। এর মধ্যে একটি গাড়ি চন্দ্রা এলাকায় পিকেটারদের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। পরে যাত্রি না থাকায় পরবর্তী গাড়িগুলো আর যায়নি। যাত্রির অপেক্ষায় গাড়িগুলো টার্মিনালেই অবস্থান করছে। মাইকিং করেও যাত্রি পাওয়া যায়নি। দুরপাল্লার গাড়িগুলোও এখন জেলার অভ্যন্তরে চলাচল করছে। বেলা ১ টার দিকে যাত্রির জন্য করা মাইকিংও বন্ধ করে দেওয়া হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান বলেন,তারা এই অবরোধ প্রত্যাখান করেছেন। মঙ্গলবার সকাল থেকে তারা দুরপাল্লা সহ আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। কিন্তু যাত্রি স্বল্পতার জন্য গাড়ি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button