দূর্ঘটনাশিরোনাম

মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : আহত ২

কক্সবাজারের মহেশখালীতে প্রশিক্ষণের সময় দুইটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি পুটিবিলায় ও অপরটি ছোট মহেশখালীর মাইজ পাড়ায় বিধ্বস্ত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বিমান দুইটি বিধ্বস্ত হয়। এসময় তাতে আগুন ধরে যায়। বিমানের ধসে পড়া অংশে আঘাত পেয়ে আখি (১৫) ও ফয়সাল (১২) নামে দুই শিশু আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমানের পাইলটের সন্ধান পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানিয়েছেন, বিমানটি ওই এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাড়ির উপর অংশ উড়িয়ে নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে বিধ্বস্ত হয়। ওই সময় দুই শিশু আহত হয়েছে। বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখাকালে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে এনেছে।
ইউএনও আরো জানান, বিধ্বস্ত বিমানের ভেতর কোনো পাইলট রয়েছেন কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, প্রশিক্ষণ বিমান দুটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, মহেশখালীর পুটিবিলায় বিমানবাহিনীর ২টি প্রশিক্ষণ বিধ্বস্ত হওয়ার খবর তিনিও পেয়েছেন। বিমান দুটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
ঘটনাস্থল থেকে সাহাব উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হওয়ার আগে এর একটি অংশ ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লম্বাঘোনা বাজারের কাছে খসে পড়েছে।
মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ জানান, সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটের সময় মহেশখালী পৌরসভার মাঝামাঝি এলাকায় বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি মাঝ আকাশে দ্বি-খণ্ডিত হয়ে যায়। এর একটি অংশ পৌরসভার পুটিবিলা এলাকার ইয়ার মোহাম্মদ পাড়ায় এবং বাকী অংশ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button