slider

মহাসড়কে যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ আইসি সাইফুলের

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এফ এ এম সাইফুল ইসলাম যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। সরজমিন আজ ফাঁড়ি নিয়ন্ত্রিত চান্দিনা সহ বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জনের সাথে আলাপ কালে এর সত্যতা পাওয়া যায়। বিশেষ করে পন্যবাহী ও যাত্রী বাহী গাড়ি নির্বিঘেœ চলাচল করতে দেখা গেছে, টহল পুলিশের টিম সোর্স কর্তৃক কোনো অবৈধ পন্যের খবরাখবরের ভিত্তিতে নির্দিষ্ট গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। অবৈধ পন্য বা মাদক দ্রব্য বহন কারীরা বিভিন্ন পথে যানবাহন ও সড়ক পরিবর্তন করায় ওদের আটক করা অনেক ক্ষেত্রে কষ্ট সাধ্য হয় বলে হাইওয়ে পুলিশের সূত্র উল্লেখ করে। যানবাহন থেকে চাঁদা আদায় বা থ্রি হুইলার সিএনজি চালিত অটোরিকশা থেকে টোকেন বাবত মাসোহারা আদায় বিষয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতা ও ব্যক্তির সাথে কথা বলে সত্যতা পাওয়া যায়নি। মহাসড়ক সংলগ্ন বিভিন্ন সিএনজি গ্যাস পাম্প থেকে গ্যাস সংগ্রহ করা সিএনজি অটোরিকশা মাধাইয়া মালিক সমিতির সভাপতি লিটন খান, চান্দিনার সোহাগ, দাউদকান্দি টামটার মোশাররফ ও মুরাদনগর ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ হোসেন জানান, তারা হাইওয়ে পুলিশের দ্বারা কোনো চাঁদা বা অন্য কারনে হয়রানি হচ্ছে না। তবে দূর্ঘটনা বা চোরাই গাড়ি, অবৈধ পন্য পরিবহন বা অনুমোদন বিহীন গাড়ি আটক ও আইনানুসারে হাইওয়ে পুলিশ আটক করে যথাযথ ব্যবস্থার কথা উল্লেখ করেছে ড্রাইভার ও মালিকপক্ষ। এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এফ এ এম সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত আইজিপি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার উত্তরা ঢাকা মহোদয় ও হাইওয়ে পুলিশ সুপার কুমিল্লা রিজিওন মহোদয় এর নির্দেশে আমি ও আমার সহকারী অফিসার বৃন্দ মহাসড়কে যাত্রী ও যানচলাচল নিরাপদ এবং নির্বিঘেœ করতে বরাবরই কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, গত ২১ জানুয়ারি তাঁর কর্মস্থলে যোগদান করেই সহকারী অফিসার বৃন্দকে নিয়ে যৌথ সভায় নিয়ন্ত্রিত এলাকায় ডাকাতি ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ, বিধিবহির্ভূত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাত্রী সাধারণ সহ সকল যানবাহন চালক মালিকের সাথে ভালো আচরণ, হাইওয়ে পুলিশের নামে কেউ চাঁদা বাজির সংবাদ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও যানযট নিরসনে যাত্রী ও যানবাহন চলাচল আরামদায়ক করতে বদ্ধপরিকর। বিশেষ করে পবিত্র মাহে রমজানের সময় এবং আসন্ন ঈদুল ফিতরের গমনাগমন নিরাপদ সড়ক উপহার দিয়ে হাইওয়ে পুলিশের ভাবমূর্তি আরো গ্রহনযোগ্য করতে প্রান পন প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button