sliderস্থানিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কক্ষে

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), রংপুর অঞ্চল ও সাবেক জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ্দিন এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

বিচারকবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনা মূল্যায়ন করে প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই সম্পন্ন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button