
পতাকা ডেস্ক : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী সাংবাদিক গৃহ সংস্থান সমবায় সমিতি পরিচালিত সাংবাদিক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা পুরস্কার রিতরিণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের সভাপতি জনাব বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর। বক্তব্য রাখেন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান মজুমদার, কোষাধ্যক্ষ গাজী মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা, সহকারী প্রধান শিক্ষিকা রেশমা আক্তার রিনা। শিক্ষার্থীদের পক্ষে সুলতানা রহমান, মানসুরা তাস্মুম, বিনয় কুমার দাশ প্রমুখ।
সভাপতির বক্ত্যবে জনাব ইউসুফ আলী মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করে বলেন,বিশেষকরে আমাদের গ্রামের মা বেনেরা যে ভাষায় কথা বলেন তার আনুষ্ঠানিক স্বীকৃতি জরুরি।
আবদুল আউয়াল ঠাকুর তার বক্তৃতায় ভাষার ঐতিহ্য তুলে ধরে এর অতীত বিশ্ব দরবারে উন্মোচন করার আহবান করেন। আমাদের ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ বিধায় ভাষা নিয়ে আন্তরিক হবার প্রতি গুরুত্ব আরোপ করেন।
শাজাহান মজুমদার ভাষা আন্দলনে বংগ বন্ধুর ভুমিকা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার একক ভূমিকায় কথা বলেন।
গাজী ইউসুফ ভাষা আন্দোলনের ইতিহাস নির্মোহ ভাবে শেখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনষ্ঠানের দ্বিতীয় প্রর্বে উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি উত্ীর্ন দের মাঝে পুরুস্কার দেন। এর আগে সকালে প্রভাত ফেরি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুস্থিত হয়।



