মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা – দেশের উন্নয়নে ও অগ্রগতির স্বার্থেই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা জরুরী

গত ৩০ এপ্রিল ২০১৭ ইং রবিবার বিকাল ৩ টায় ডেমোক্রেটিক এ্যালায়েন্স এর ২৭/৮ এ তোপখানাস্থ কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ডেমোক্রেটিক এ্যালায়েন্স এর প্রধান সমন্বয়কারী জননেতা আলমগীর মজুমদার তার বক্তব্যে বলেন, উন্নয়ন ও অগ্রগতির প্রধান কারিগর শ্রমিককে মর্যাদা না দিলে দেশের সার্বিক উন্নয়ন সাধন কখনই সম্ভব নয় এ জন্যে প্রয়োজন শ্রমিককে তার কাঙ্খিত অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান। অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে শ্রমিকের শ্রমের প্রকৃত মজুরী প্রাপ্তি। শ্রমিকের মজুরী এখন অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি বলে মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচিতে বাগাড়ম্বর হবে। কিন্তু প্রকৃত অর্থে শ্রমিককে প্রদত্ত নুন্যতম মজুরি বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে নির্ণায়িত হয়েছে কি? হয়নি বলেই শ্রমিকের জীবনে অভাব অনটন লেগেই আছে। অধিকারের অপরাপর জরুরী দিক হলো শ্রমিকের নিজের এবং পরিবারের তথা সন্তান-সন্ততির শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা। শ্রমিকের এ সকল নুন্যতম মৌলিক চাহিদার প্রতিষ্ঠা আজও হয়নি। অথচ আই,এল,ও এর ২৬তম অধিবেশনে ১৯৪৪ সনে গৃহিত সিদ্ধান্ত ছিল (১) শ্রমিক কোন পণ্য নয় (২) উন্নয়ন ও প্রগতির পথে দারিদ্র প্রতিবন্ধক (৩) সর্বস্তরের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করণ ইত্যাদি।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন এ্যালায়েন্স এর অন্যান্য নেতৃবৃন্দ ু্্্




