slider

মহাদেবপুর খাল থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (৭ মে) মরদেহটি উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বলিহার ব্রিজের নিচে জমে থাকা পানিতে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি বেশ কয়েকদিন পানিতে পড়ে থাকায় চেহারার আকৃতি বুঝা যাচ্ছে না।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের খোঁজ পাওয়া গেলে সেটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button