আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মহাকাশে ‘রহস্যময়’ মিশনে গেল যুক্তরাষ্ট্রের গোপন সামরিক বিমান

মার্কিন বিমানবাহিনী সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে। অ্যাটলাস ভি নামে রকেটটি করে এক্স-৩৭-বি নামে একটি মহাকাশযান পাঠানো হয়েছে।
বিবিসি জানায়, রবিবার মহাকাশ কেন্দ্র কেপ ক্যানাভেরল থেকে এই রকেট ছাড়া হয়। শনিবার অ্যাটলাস ভি উৎক্ষেপণের পরিকল্পনা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেটি একদিন পেছিয়ে দেয়া হয়।
এক্স-৩৭-বি মার্কিন গোয়েন্দা বিভাগের একটি গোপন কর্মসূচি। মহাকাশে ষষ্ঠবারের মতো মিশন গেল এটি। এই মহাকাশযানের মিশন এবং সেটির কার্যক্রম নিয়ে খুবই কম তথ্য প্রকাশ করেছে পেন্টাগন।
এমনকি অ্যাটলাস রকেট পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সকে বলে দেয়া হয়েছে, এই যাত্রার বিবরণ সংক্রান্ত কোনোরকম ওয়েবকাস্ট একটা নির্দিষ্ট সময়ের পর বন্ধ করে দিতে হবে।
এখন পর্যন্ত জানা গেছে, মহাকাশযানটির ভেতরে বীজ এবং অন্যান্য জিনিসের ওপর তেজস্ক্রিয়তার প্রভাব পরীক্ষা করে দেখা হবে।
তবে এ মাসের শুরুর দিকে মার্কিন বিমানবাহিনী বিষয়ক মন্ত্রী বারবারা ব্যারেট বলেন, এক্স-৩৭-বি মিশন এমন কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে যা আগের কোনো মিশনে কখনও চালানো হয়নি।
এই মহাকাশ মিশন করোনাভাইরাস মহামারি যাদের ওপর প্রভাব ফেলেছে এবং এই মহামারি সামাল দিতে যারা সামনের সারিতে থেকে কাজ করছে তাদের উৎসর্গ করা হয়েছে। রকেটের গায়ে এই মর্মে একটি বার্তা লেখা হয়েছে এবং তাতে আরও লেখা হয়েছে- আমেরিকা স্ট্রক বা শক্তিশালী আমেরিকা।
১৯৯৯ সালে এক্স-৩৭-বি প্রজেক্ট চালু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মহাকাশ মিশনে ক্রু নিয়ে যেত ছোট আকারের মহাকাশযান। এখন সেগুলো আর ব্যবহার হচ্ছে না, তবে তেমন দুটি মহাকাশযান এই এক্স-৩৭-বি কর্মসূচির কাজে ব্যবহার হচ্ছে।
এই প্রজেক্টের প্রথম মহাকাশযানটি পাঠানো হয়েছিল ২০১০ সালের এপ্রিলে এবং আট মাস মহাকাশে থাকার পর সেটি ফিরে এসেছিল। সর্বশেষ মিশনটি ছিল ২০১৯ সালের অক্টোবরে এবং সেটি কক্ষপথে ছিল ৭৮০দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button