মহদীপুর ইউপি কার্যালয় পরিদর্শন করলেন গাইবান্ধার ডিডিএলজি

শেখ.মো: রাহিদুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. শরিফুল ইসলাম।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে অত্র ইউপি কার্যালয় ভবনের অবকাঠামোসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন শাখা-প্রশাখা পরিদর্শন তদারকি করেন তিনি। এছাড়াও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টার, ক্যাশবহি, বিভিন্ন উন্নয়ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন চিত্রের তথ্য-উপাথ্য রেজিষ্টার বহি দর্শন করেন। মহদীপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডল, ইউপি সচিব মোস্তফা জামান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শন এবং তদারকি কালে ডিডিএলজি ইউপি’র সার্বিক চিত্রপট দেখে সন্তোষ প্রকাশ করেন। শেষে তিনি ইউপি কার্যালয় চত্ত্বরে একটি পলাশফুল বৃক্ষের চারা রোপন করেন।.




