আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মসজিদ বন্ধ : অস্ট্রিয়াকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের

ইউরোপের দেশ অস্ট্রিয়ায় সাতটি মসজিদ বন্ধ ও ৬০ জন ইমামকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটিকে কঠোর হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার এক ইফতার অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের কট্টর ডানপন্থী সরকার যে সিধান্ত নিতে যাচ্ছে তাতে বিশ্বে ধর্মযুদ্ধ লেগে যেতে পারে। তিনি বলেন, এমন উগ্রবাদ চলতে থাকলে বিশ্ব ক্রমশই ধর্মযুদ্ধের দিকে এগিয়ে যাবে। আপনারা এমন করলে আমরা কি বসে থাকব? না, আমরাও পাল্টা ব্যবস্থা নেব। পশ্চিমা বিশ্বের উচিত সম্মিলিতভাবে কাজ করা।
গত সপ্তাহে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটি শিশুতোষ নাটকের জের ধরে তুর্কি প্রবাসীদের পরিচালিত সাতটি মসজিদ বন্ধ করার ঘোষণা দেয় অস্ট্রিয়ার সরকার। একই সাথে তারা অন্তত ৬০ জন ইমামকে বহিষ্কার করারও ঘোষণা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের যেসব দেশে ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম। দেশটিতে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধেও বিভিন্ন সময় আন্দোলন হয়েছে।
‘রাজনৈতিক ইসলাম’ প্রচার করছে এমন অভিযোগে মসজিদগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুর্জের সরকার। এসব মসজিদে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে কেন তহবিল সরবরাহ করা হয় তা নিয়েও ক্ষোভ রয়েছে অস্ট্রিয়ার সরকারের। এসব মসজিদের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তুর্কি প্রবাসীদের সংগঠন টার্কিশ ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button