বিনোদন

মল্লিকার ফ্ল্যাট ভাড়া বাকী ৬৪ লাখ রুপি!

ফ্রান্সের প্যারিসের যে ফ্ল্যাটে বয়ফ্রেন্ড সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে লিভ ইন করেন মল্লিকা শেরাওয়াত, সেখান থেকে এবার তাদের বের করে দেওয়া হতে পারে। মল্লিকা নাকি ওই ফ্ল্যাটের ভাড়া দীর্ঘদিন ধরে বাকি রেখেছেন, মালিকের এখনও পর্যন্ত বকেয়া রয়েছে ৮০ হাজার ইউরো বা ৬৪ লাখ রুপি।
গত বছর এই বহুতলের মধ্যেই মল্লিকা ও তার বয়ফ্রেন্ড সিরিলের ওপর দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে। তখন তাদের জিনিসপত্র ছিনতাই করে ডাকাতরা।
মল্লিকার আইনজীবী বলছেন, ওই ডাকাতির কারণে মল্লিকা ও সিরিল এখনও বিব্রত, বাড়িওয়ালার সঙ্গে কিছু ব্যাপারে মতের অমিলও রয়েছে। সে সব মিটে গেলে এরিয়ার সহ পুরো ভাড়া চুকিয়ে দেবেন তারা।
তবে স্থানীয় এক আদালতে ওই আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলদের এই মুহূর্তে আর্থিক সঙ্কট চলছে।
উল্টোদিকে ফ্ল্যাটমালিকের আইনজীবীর দাবি, মল্লিকা ও তার বয়ফ্রেন্ড অনায়াসে ভাড়া মিটিয়ে দিতে পারেন, তাদের সঙ্গে কোনও কিছু নিয়ে মতের অমিলও নেই। গত বছর মল্লিকা যথেষ্ট ভাল রোজগার করেছেন, ৪৬ মিলিয়ন ইউরো। এছাড়াও ১৪০ মিলিয়ন ইউরো অর্থমূল্যের সম্পত্তি করেছেন তিনি। তারপরেও ফ্ল্যাট ভাড়া তিনি মেটাচ্ছেন না। শিগগিরই এ ব্যাপারে রায় দেবে আদালত। দেখা যাক মল্লিকার কপালে কি আছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button