উপমহাদেশশিরোনাম

মর্মান্তিক গণেশ বিসর্জন : দর্শনার্থী বোঝাই নৌকা ডুবে ১১ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের ভোপালে দর্শনার্থী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভোপালের খাটলাপুরা ঘাটে৷ শুক্রবার সকালে গণেশ বিসর্জন চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে৷ এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন এখনও নিখোঁজ৷
গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকে৷ নামানো হয়েছে ডুবুরিও৷ অতিরিক্ত পুলিশ সুপার অখিল প্যাটেল জানিয়েছেন, দুটি নৌকায় যাত্রী বোঝাই ছিলেন৷ এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বেশ কয়েকজন নিখোঁজ৷ তল্লাশি চলছে৷ বেশ কয়েকজনের দেহ মেলেনি৷
তিনি আরও জানান, শুক্রবার ভোর ৪.৩০ নাগাদ এই ঘটনা ঘটে৷ প্রায় ৪০ জন পুলিশ কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে৷ পেশাদার ডুবুরিরাও রয়েছে৷ তল্লাশিতে কোনও গাফিলতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি৷
সুত্র : কোলকাতা ২৪X৭.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button