শিক্ষাশিরোনাম

মন্ত্রীর আশ্বাসে মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচী প্রত্যাহার

শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর আশ্বাসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তাদের কর্মসূচী প্রত্যাহার করেছেন। তবে, আগামী বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা এবং কোন বরাদ্দ না থাকলে আবারও রাজপথে কর্মসূচী দেয়ার আলটিমেটাম দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক নেতারা।
এর আগে বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-র সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমান এবং মহাসচিব কাজী মোখলেছুর রহমানের আকস্মিক বৈঠক হয়।
বৈঠকে মন্ত্রী-উপমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবীর ব্যাপারে শিক্ষক নেতাদ্বয়ের কাছে জানতে চান। নেতৃদ্বয় তাদের জাতীয়করনসহ ৫ দফা দাবীর যৌক্তিকতা তুলে ধরনে এবং এ সব দাবী পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথাও জানান। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচী চলাকালে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীরের প্রধানমন্ত্রী পক্ষ থেকে দেয়া আশ্বাসের কথাও বর্তমান মন্ত্রী-উপমন্ত্রীকে অবহিত করেন।
নতুন শিক্ষামন্ত্রী-উপমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেতৃদ্বয়কে বলেন, বিষয়টি নিয়ে তারা(মন্ত্রী-উপমন্ত্রী) নতুন করে প্রধানমন্ত্রীর নজরে আনবেন এবং দাবীগুলো পূরনে আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার ব্যাপারে নিজেদের ভূমিকা রাখার আশ্বাস দেন। মন্ত্রী-উপমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেতৃদ্বয়কে ঝড়-বৃষ্টির মধ্যে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে আগামী বাজেট পর্যন্ত ধৈর্য্য ধরার আহবান জানান।
মন্ত্রী-উপমন্ত্রীর সাথে বৈঠকের পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতৃদ্বয় গত ৮দিন যাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রচন্ড রোদ-বৃষ্টি উপক্ষো করে লাগাতার অবস্থান কর্মসূচী স্থলে এসে বিষয়টি অবগত করান। এ সময় শিক্ষক নেতারা নতুন মন্ত্রী-উপমন্ত্রীর আশ্বাসে আস্থা রেখে কর্মসূচী প্রত্যাহারের ঘোষনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button