বিনোদন

মদের বোতল নয়, নায়িকার হাতে দিন ফুলের তোড়া

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং অভিনীত ‘দে দে পেয়ার দে’। ট্রেইলার ও কয়েকটি গান মুক্তির পর সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছে। ত্রিভুজ প্রেমের গল্পে মোড়া এই সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করবে বলেই মত বাণিজ্য সংশ্লিষ্টদের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, চলচ্চিত্র সেন্সর বোর্ড এই ছবিতে তিনটি পরিবর্তন আনতে নির্দেশনা দিয়েছে। একটি দৃশ্যে নায়িকা রাকুল প্রীত সিংয়ের হাতে ‘মদের বোতল’ রয়েছে, তার স্থলে রাকুলের হাতে ‘ফুলের তোড়া’ দিতে বলেছে সেন্সর বোর্ড। এ ছাড়া আরো দুটি পরিবর্তন আনতে বলা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমার ১০ মিনিটের মধ্যে কর্তনের সিদ্ধান্ত নেয়। নায়িকার হাতে মদের বোতলের স্থলে ফুলের তোড়া দেওয়ার কথা জানায় বোর্ড। ওই দৃশ্যটি রয়েছে ইতিমধ্যে জনপ্রিয় হওয়া ‘বাডি শরাবন’ গানে।
এরপর ‘পারফরম্যান্স বেটার হোতি হ্যায়’ সংলাপটিও কর্তন করেছে সেন্সর বোর্ড। আরো কয়েকটি সংলাপ কর্তন করা হয়।
ট্রেইলার মুক্তির পরেই ‘দে দে পেয়ার দে’ সিনেমা নিয়ে বিতর্ক চরমে ওঠে। ট্রেইলারে বর্ষীয়ান অভিনেতা অলোক নাথকে দেখা যাওয়ার পরই ভারতে যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের পতাকাবাহী তনুশ্রী দত্ত ক্ষোভ প্রকাশ করেন নির্মাতাদের ওপর। গত বছর লেখক বিনতা নন্দা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। আদালতে এ নিয়ে মামলাও চলছে। সে কারণেই তনুশ্রীর ক্ষোভ।
২০১৮ সালের অক্টোবরে অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ তোলেন লেখক বিনতা নন্দা। মামলাও দায়ের করেন বিনতা। পরে আদালত অভিযুক্তকে জামিন দেন। শুধু বিনতাই নন, অভিনেত্রী রেনুকা শাহানে, সন্ধ্যা মৃদুল, হিমানি শিবপুরি ও দীপিকা আমিনও অলোকের হাতে হেনস্তার ঘটনা প্রকাশ করেন।
যা হোক, কয়েক বছর ধরে অজয় দেবগনের প্রায় সব সিনেমাই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। তাঁর অভিনীত ‘রেইড’ ও ‘টোটাল ধামাল’ বক্স অফিসে শতকোটির ঘরে প্রবেশ করেছে। আকিব আলি পরিচালিত রোমান্টিক কমেডি ‘দে দে পেয়ার দে’ও কি তবে শতকোটি আয় করতে চলেছে? সে খবর জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।
সিনেমার গল্প হলো, নিজের অর্ধেক বয়সী তরুণীর (রাকুল প্রীত সিং) প্রেমে পড়েন মধ্যবয়সী (অজয় দেবগন), যদি ঘরে তাঁর স্ত্রী (টাবু) রয়েছে। নানা ঘটনা-অঘটনের মধ্য দিয়ে এগিয়েছে সিনেমাটি। যদিও চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমায় নয় ‘দে দে পেয়ার দে’, তবে অজয়-ভক্তদের জন্য এ ছবি অপেক্ষার। যিনি ‘টোটাল ধামাল’ দেখেছেন, তিনি এ ছবি দেখতে যে প্রেক্ষাগৃহমুখি হবেন, তা বলাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button