রাজনীতিশিরোনাম

মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করুন : কাদের

সব মতপার্থক্য ভুলে সবাইকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করার আহ্বন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন, ‘করোনা নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিতকার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখতে পারবেন না, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন উল্লেখ করে কাদের বলেন, ‘একটি কুচক্রি মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দেশের বিভিন্নস্থানে ত্রাণ বিতরণে অনিয়ম বা ত্রাণের চাল চুরি প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘ত্রান বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না, খেটে খাওয়া মানুষের ত্রান ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে।’
সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই সঙ্কটের সময়েও সুখবর হচ্ছে দেশের বৃহত্তর প্রকল্প পদ্মাসেতুর ২৮তম স্প্যান আজ বসানো হয়েছে। ফলে ৬.১৫ দীর্ঘ এই সেতু এখন ৪.২ কিলোমিটার দৃশ্যমান হলো।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button