মডেল বান্ধবীকে বিয়ে করছেন আদিত্য

বলিউডে গত বছর বিয়ের ধুম পড়েছিল। অনুস্কা-বিরাট থেকে শুরু করে দিপিকা-রনবীর, প্রিয়াঙ্কা, সোনম কাপুর সবাই ২০১৮ -১৯ এ বিয়ের পর্ব সেরে নিয়েছে। এবছর ফের বিয়ের ধুম পড়েছে বলিপাড়ায়। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুরেরা।
বলিউডে গুঞ্জন শোনা যাছে আগামী বছর নাকি দীর্ঘ দিনের বান্ধবী দিভা ধাওয়ানকে বিয়ে করতে চলেছে আশিকী ২ এর নায়ক।
মুম্বাই মিররে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে ডিভার সঙ্গে প্রেম করছেন আদিত্য। খুব শিগগির বাগদান সারবেন তারা। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন এ জুটি।
অনুস্কা, দিপিকা, সোনম কাপুর, প্রিয়াঙ্কাদের মতো আরেকটি হাই প্রোফাইল বিয়ে দেখতে যাচ্ছে দর্শকরা। অবশ্য এর জন্য ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
আদিত্য-দিভা নিজেদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের মধ্যে যে বেশ ভালোরকমই সম্পর্ক রয়েছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিলো। এখন শুধু বিয়ের অপেক্ষা।
আদিত্য রয় কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলঙ্ক। তার পরবর্তী সিনেমা সড়ক-টু। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সড়ক সিনেমার সিক্যুয়েল এটি।




