Uncategorized

মডেলকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে টলিউডের অভিনেতা গ্রেফতার

সিনেমায় সুযোগ পাইয়ে দেয়ার নামে নানা আপত্তিকর ছবি তোলা৷ পরে সেই ছবি দেখিয়েই ব্ল্যাকমেল, এমনকী একাধিকবার ধর্ষণও৷ এক মডেলের তোলা এ অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল হয়েছে অনিকেত দাঁ নামে কলকাতার সিনেমা জগত টালিগঞ্জের এক অভিনেতা-চিত্রগ্রাহককে৷
তরুণীর অভিযোগ, টলিপাড়ায় কাজের সুযোগ করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত যুবক৷ এরপরই তার বিভিন্ন রকম ছবি তোলেন তিনি৷ কিন্তু কাজ তো দূরের কথা, বরং সেই আপত্তিকর ছবি দেখিয়ে চলতে থাকে ক্রমাগত ব্ল্যাকমেল৷ ছবি প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে বাড়িতে ডেকে আনে ওই চিত্রগ্রাহক৷ সেখানেই তাকে একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তরুণী মডেল৷ বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলেও জানান তিনি৷
শুক্রবার রিজেন্ট পার্ক থানায় ওই তরুণী ধর্ষণ, প্রতারণার অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিত্রগ্রাহককে৷ এদিনের ঘটনায় টালিগঞ্জের সিনেমা পাড়ার আনাচে কানাচেও কাস্টিং কাউচের ছবিই স্পষ্ট হলো৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button