আন্তর্জাতিক সংবাদ

ভয়ঙ্কর সাবমেরিন বানাচ্ছে রাশিয়া

আরো ধ্বংসাত্মক সাবমে‌রিন তৈরি করেছে রাশিয়া। এই সাবমেরিনের ক্ষমতার বহর শুনলে বিশ্বের শক্তিধর দেশগুলোরও মাথা ঘুরে যেতে বাধ্য। ‘বোরেই ২’ শ্রেণির এই সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি বিশেষজ্ঞদের। নাম ‘দ্য নিয়াজ ভ্লাদিমির’ বা ‘প্রিন্স ভ্লাদিমির’।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২০২৫-এর মধ্যে মোট ৮টি এই শ্রেণির সাবমেরিন তৈরি করবে রাশিয়া। প্রায় ছ’হাজার মাইল বা ৯ হাজার ৩০০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে এক নিমেষে ধ্বংস করে দেয়ার ক্ষমতা রয়েছে প্রিন্স ভ্লাদিমিরের। শুধু তাই নয়, এক সঙ্গে ২০টি পরমাণু অস্ত্র ছুড়ে লক্ষ্যবস্তুকে ধুলিসাত্ করে দিতে পারে এটি। সাবমেরিনগুলোকে এমন ভাবে বানানো হয়েছে যে রাডার-এরও ক্ষমতা হবে না সেগুলোকে চিহ্নিত করার। রাডার-এর চোখ এড়াতে সমুদ্রের ৪০০ মিটার গভীরেও অবাধে চলতে পারে এই সামুদ্রিক দাবব।
উত্তর রাশিয়ার সেভম্যাশ শিপইয়ার্ডে এই সাবমেরিন তৈরির কাজ শুরু হয় ২০১২ সালে। আগামী বছরেই এটি রুশ সেনার হাতে তুলে দেয়া হবে সেনাবাহিনী সূত্রে খবর। এটাই এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। রাশিয়ার এই বোরেই শ্রেণির সাবমেরিনগুলো বুলাভা আরএসএম-৫৬ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে সজ্জিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button