slider

ভোলায় বিমান বন্দরের দাবি করলেন জাতীয় পার্টি নেতা

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলায় বিমান বন্দর স্থাপনের দাবি করেছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ভোলা জেলার সদস্য সচিব ও লালমোহন উপজেলা সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুন্নবী সুমন। তিনি বলেন, ভোলায় বিমান বন্দর হলে অল্প সময়ে আমরা ভোলা থেকে ঢাকায় পৌছাতে পারবো। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তিনি এ দাবী জানান। শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা জাতীয় পার্টির আয়োজনে স্থানীয় কামিল মাদ্রাসার হলরুমে ইফতার ও দোয়া মাহিল অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ দাবি করেণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button