‘ভুল শুধরে না নিলে চরম ফল ভোগ করতে হবে আমেরিকাকে’

রাশিয়ার জেট এবং ক্ষেপণাস্ত্র কেনার জন্য চিনের সেনাবাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তা তুলে না নেওয়া হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। এই ভাষাতেই আমেরিকাকে হুঁশিয়ারি চিনের। ইউক্রেনে রাশিয়ার কর্মকান্ড এবং মার্কিন রাজনীতিতে রুশ হস্তক্ষেপের জেরে মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালচিন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওয়াশিংটনের। আর সে কারণেই বেজিং সম্প্রতি রুশদের কাছ থেকে ১০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার পর চিনা সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা।
অন্যদিকে, কিন্তু ২০১৪ সালে ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া অধিগ্রহণের পর থেকে রাশিয়ার ওপর আমেরিকা ও অন্যান্য পশ্চিমের শক্তি একের পর এক নিষেধাজ্ঞা দিলেও বেজিং তাতে কখনই সমর্থন দেয়নি। সে কারণে মস্কোর কাছ থেকে অস্ত্র কেনাও বন্ধ রাখেনি তারা।
চিনা সামরিক বাহিনী এমাসের শুরুতে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক মহড়াতেও অংশ নিয়েছে। সামরিক বাহিনীর ওপর মার্কিন এই নিষেধাজ্ঞা আরোপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চিনা বিদেশ দফতর। তিনি বলেন, ওয়াশিংটন আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। আমরা আমেরিকাকে এই ভুল শুধরে নেওয়া এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আমেরিকাকে এর পরিণতি ভোগ করতে হবে। এমনটাই চিনের বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে।




