শিক্ষাশিরোনাম

ভিপি নুরের ওপর হামলা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা নং- ৩৪। অজ্ঞাত ৩০/৩৫ জন সহ মামলায় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন- ১/ আমিনুল ইসলাম বুলবুল, ২/ আল মামুন, ৩/ এ এস এম সনেট, ৪/ ইয়াসির আরাফাত তুর্য, ৫/ ইমরান সরকার, ৬/ ইয়াদ আল রিয়াদ, ৭/ মাহবুব হাসান, ৮/ তৌহিদুল ইসরাম মাহিমসহ আরও অজ্ঞাত ৩০/৩৫ জন।
আসামিদের মধ্যে সোমবার দুপুরে শাহবাগ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য,রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button