শিক্ষাশিরোনাম

প্রধানমন্ত্রী ঢাবির ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি উদ্বোধন করা হয়।
১১ তলাবিশিষ্ট ৭ মার্চ ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসন সুবিধা পাবেন। নতুন এ হল উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তরুণ শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবন, এমবিএ ভবন (ইস্টার্ন উইং), চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মিত আবাসিক ভবনের ফলক উন্মোচন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে অবস্থান করতে পারেন। এ সময় কঠোর নিরাপত্তায় রাখা হবে ঢাবি ক্যাম্পাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button