slider

ভাষা শহীদদের স্মরণে মোমেনশাহী প্রেস ক্লাবের শ্রদ্ধান্জলি

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার মোমেনশাহী প্রেস ক্লাবের উদ্দোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেছে সক্রিয় সাংবাদিক সংগঠন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে ভাষা শহীদ দিবসের প্রতি সম্মান জানিয়ে সুবিধা বন্চিত পথশিশু এবং দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরন করা হয়।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মোমেন শাহী প্রেস ক্লাব, ময়মনসিংহ জেলা শাখার সাংবাদিকেরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষ করে মোমেন শাহী প্রেস ক্লাবের সাংবাদিকরা অসহায় পথশিশু, বৃদ্ধ, রিকশাচালক ও পথচারীদের মাঝে শহীদদের স্মরণে খাবার বিতরণ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ শাহ সুলতান রন্জু সভাপতি মোমেনশাহী প্রেসক্লাব, মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোমেনশাহী প্রেসক্লাব এছাড়াও আরও উপস্থিত ছিলেন সম্পাদক কামরুল হাসান, খায়রুল বাসার, সাংবাদিক ইন্জিঃ কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা লোনা ইসলাম, মারুফ হোসেন, বিশ্বনাথ সাহা, মোহাম্মদ আলী সুমন, রায়হান আহমেদ, শুভ বসাক, নাহিদ, খোকন সাহা, বিজয় টিভির জেলা প্রতিনিধি, লিটন, আলমগীর, ফাহিম। সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মোমেনশাহী প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় মোমেনশাহী প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button