আন্তর্জাতিক সংবাদ

‘ভারত ডোকলাম না ছাড়লে কাশ্মীরে ঢুকবে চীনা বাহিনী’

ভারত যদি ডোকলামে সেনা পাঠাতে পারে, তাহলে চীনা বাহিনীও যেকোনো দিন ঢুকবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। একটি আর্টিকলে এমনই দাবি করলেন চীনের ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডিয়ান স্টাডিজের অধিকর্তা লং জিংচাম। যে যুক্তি চীন ও ভুটানের মধ্যে বিতর্কিত এলাকা ডোকলামে প্রবেশ করেছে ভারতীয় সেনা, সেই একই যুক্তিতে কাশ্মীরে চীনা ঢুকতে পারে বলে জানিয়েছেন তিনি।
সিকিম, ভুটান ও তিব্বতের মধ্যবর্তী এলাকা ডোকলামে রাস্তা তৈরি করতে চায় চীন। নয়াদিল্লির মতে ডোকলাম ভুটানের অন্তর্ভুক্ত এবং সেখানে চীনের রাস্তা তৈরি ভারতের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ডোকলামে ভারতের সেনা পাঠানো নিয়ে দফায় দফায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে চীন। এমনকি সিকিমকেও কাশ্মীরের মতো স্বাধীনতার জন্য উস্কানি দেবে বলেও সরাসরি জানিয়েছে বেইজিং। তবে হুমকির মুখে পিছু হটেনি ভারত। এবার কাশ্মীরে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিলেন লং জিংচাম নামে এই চীনা বিশেষজ্ঞ।
তবে চীন ইতিমধ্যেই পাক-অধিকৃত কাশ্মীরে রাস্তা ও তাদের প্রকল্পের জন্য প্রয়োজনীয় অন্য পরিকাঠামো নির্মাণ করা শুরু করে দিয়েছে। সে কথা গ্লোবাল টাইমস-এর ওই আর্টিকলে একবারও উল্লেখ করা হয়নি। ডোকলাম ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে যাওয়াকেও চীন ভয় পায় না বলে দাবি করেছেন জিংচাম। কারণ চীনের বিশাল বাজারকে হাতে রাখতে পশ্চিমী দুনিয়া তাদের চটাবে না বলেও দাবি তার।
তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উত্তর কোরিয়া ইস্যুতে চীনকে চাপে রাখতে তাইওয়ানে অস্ত্র বিক্রি শুরু করেছেন, সে বিষয়টি কিন্তু পশ্চিমী দুনিয়ার চীনকে সমঝে চলার যে দাবি জিংচাম করেছেন, তা সমর্থন করে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button