আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভারতে হামলা চালাতে পাকিস্তানে পরমাণু অস্ত্র মজুত করছে চীন!

পাকিস্তানকে সঙ্গী করে চীন ভারতে হামলা চালাতে তৈরি বলে লোকসভায় চাঞ্চল্যকর দাবি করলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।
ডোকালাম নিয়ে ভারত, চীনের চলতি সংঘাতের মধ্যেই বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রসঙ্গটি তুলে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এও দাবি করেন, চীন ভারতের ওপর ফেলার জন্য পাকিস্তানে ভূগর্ভে পরমাণু অস্ত্র মজুত করে রেখেছে। এ ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ‘আরো ভালো জেনে থাকবে’ বলেও মন্তব্য করেন তিনি।
চীনের দিক থেকে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, তা পার্লামেন্টকে জানাতেও সরকারের কাছে দাবি তোলেন মুলায়ম।
বরাবরই চীনের প্রতি কঠোর মনোভাব দেখিয়ে আসা মুলায়ম জিরো আওয়ারে বলেন, চীন ভারতের সামনে বড় বিপদ হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে আমি কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে সাবধান করে চলেছি। কিন্তু কেউই প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত আক্রমণের পূর্ণ প্রস্তুতি নিয়েছে চীন। ভারতের সবচেয়ে বড় শত্রু চীন। অধিকৃত কাশ্মীরে চীনা সেনা পাকিস্তান সেনাবাহিনী সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু সরকার কী করেছে?
মুলায়ম এও দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে চীনা সামরিক অফিসারদের দেখা গিয়েছে। তাছাড়া, সেখানে রাস্তাও তৈরি করছে চীন। কূটনৈতিক স্তরে এর বিরোধিতা করতে হবে।
তিব্বত সম্পর্কে ভারতের অবস্থান বদলানোর দাবিও তোলেন মুলায়ম। ভারত তিব্বতকে চীনের অংশ বলে দেখে। কিন্তু মুলায়ম মনে করেন, এটা ভুল। তিব্বতের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে বলে তার অভিমত।
মুলায়মের বক্তব্য, চীন আমাদের শত্রু, পাকিস্তান নয়। পাকিস্তান কোনো ক্ষতিই করতে পারবে না আমাদের।
ভূটানকে রক্ষা করা ভারতের দায়িত্ব বলেও অভিমত জানান তিনি। বলেন, নেপালও চীনের নজরে রয়েছে।
পাশাপাশি ভারতের বাজার চীনা পণ্যে ছেড়ে যাওয়া নিয়েও প্রবল আপত্তি প্রকাশ করেন মুলায়ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button