বিনোদন

ভারতে ফিরেছেন তনুশ্রী

তনুশ্রী দত্তের জন্ম এক বাঙালি পরিবারে। তাঁর শুরুটা ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়েই। ২০০৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন। এছাড়া তিনি ২০০৪ সালে ইকুয়েডরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণ করেন। কিন্ত তনুশ্রী সবচেয়ে আলোচনায় আসেন ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আশিক বানায়া আপনে’র মাধ্যমে।
এনডিটিভি জানিয়েছে, প্রায় দুইবছর পর যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন তনুশ্রী দত্ত। সম্প্রতি মুম্বাই এয়াপোর্টে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন এই অভিনেত্রী।

‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমী ও সোনু সুডের বিপরীতে অভিনয় করেন তনুশ্রী। এই ছবিতে ইমরানের সঙ্গে তনুশ্রীর রসায়নটা তখন বেশ জনপ্রিয় হয়েছিল। ছবিটি ব্যবসায়িক সাফল্যের পায় এবং গানগুলো বেশ জনপ্রিয় হয়। এর ধারাবাহিকতায় বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেন তিনি। এ ছাড়া ২০০৫ সালে একটি তেলেগু ছবিতেও কাজ করেন তিনি।
তবে তনুশ্রীকে সর্বশেষ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে দেখা গিয়েছিল। এরপরে আর কোন ছবিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
অন্যদিকে তনুশ্রীর ছোট বোন ইশিতা দত্ত্ ভারতের দক্ষিণের বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এ ছাড়া ‘দৃশ্যম’ ও ‘ফিরাঙ্গি’ নামে হিন্দি ছবিতে কাজ করেছেন ইশিতা। বর্তমানে তিনি আরো বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button