উপমহাদেশশিরোনাম

ভারতে প্রচণ্ড ধূলিঝড়ে ৭২ জনের মৃত্যু

ভারতে প্রচণ্ড ধূলিঝড়ে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঝড়ে বেশি আক্রান্ত হয়েছে রাজস্থান ও উত্তর প্রদেশ। রাজস্থানে ৪৫ ও উত্তর প্রদেশে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৩০ জন। বুধবার পশ্চিম ও উত্তর ভারতের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
প্রান্ত তথ্যে জানা যায়, উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত মারা গেছেন ৪৫ জন ও আহত হয়েছেন ৩৮ জন। আর রাজস্থানে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১০০। এ প্রদেশটি বেশি আক্রান্ত হয়েছে।
ধূলিঝড় যে কতটা ভয়াবহ হতে পারে তার স্বাক্ষী হলো গতকাল রাজস্থানের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলা।
ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর জেলার ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। ঝড়ে শত শত গাছপালা আর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানিয়েছে, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলওয়ার এলাকা। সেখানে কয়েক শ’ বড় গাছ উপড়ে ফেলেছে ধূলিঝড়। গাছগুলো পড়েছে বাসাবাড়ি বা দোকানের ওপর।
জেলার পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপি সিং বলেন, এক হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। গোটা শহর এখন অন্ধকারে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে কমপক্ষে আরো দুই দিন সময় লাগবে।
ইতোমধ্যেই রাজ্য সরকারের ত্রাণ ও উদ্ধারকারী দল আক্রান্ত এলাকাগুলোতে ছুটে গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরো জানিয়েছে, এ ঝড়ে উত্তর প্রদেশে ১৫৬ প্রাণীর মৃত্যু হয়েছে।
উত্তর প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আগ্রা জেলা। এখানে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button