উপমহাদেশশিরোনাম

ভারতে টিকার জরুরি অনুমোদন চাইল ফাইজার

ভারতে করোনা প্রতিরোধী টিকার জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার। ইতিমধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এ টিকার অনুমোদন দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে এই অনুমতি চায় ফাইজার।
জার্মান জৈব-প্রযুক্তির গবেষণা সংস্থা বায়ো-এনটেকের সঙ্গে এ টিকা বানায় মার্কিন প্রতিষ্ঠানটি।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ভারতেই প্রথম টিকাটির অনুমোদন চাওয়া হলো।
ভারতীয় সরকারি সূত্র এনডিটিভিকে জানায়, ৪ ডিসেম্বর ডিসিজিআই এর কাছে লেখা চিঠিতে ফাইজার বলেছে, ‘ভারতে ওই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেওয়া হোক।’
দেশটিতে ২০১৯ সালের ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালসের নতুন আইন অনুযায়ী ভারতীয়দের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ছাড় দেওয়ারও অনুরোধ জানানো হয় চিঠিতে।
নভেম্বরে ফাইজার জানায়, তাদের টিকা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ৯০ থেকে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অতিসঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রে এই টিকা প্রায় ১০০ শতাংশ কাজ করে।
এর মধ্যে বুধবার যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে টিকার ছাড়পত্র পায় এ টিকা। মঙ্গলবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। শনিবার বাহরাইনও টিকাটির ছাড়পত্র দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button