
জটিলতর হচ্ছে। দেশটিতে প্রতিদিন আটজন করে করোনা আক্রান্ত মারা যাচ্ছেন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই সময় জানায়, ভারতে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে আটজন করে করোনা আক্রান্ত মারা গেছেন।
ভারতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছিল কর্নাটক রাজ্যে গত ১১ মার্চে।
এরপর দেশটিতে ১১ এপ্রিল সকাল পর্যন্ত করোনায় মৃত্যুর হার ৩.২১ শতাংশ। পাঞ্জাবে মৃত্যুর হার ৮.৩৩ শতাংশ। মধ্যপ্রদেশে ৭.৫৯ শতাংশ আর দিল্লিতে এই হার ১.৪৪ শতাংশ।
দ্য হিন্দুর রবিবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮ হাজার ৩৯০ জন। মারা গেছেন ২৮৭ জন।
অবশ্য সরকারি হিসাব অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৩ জনে। এখন পর্যন্ত ২৫০ জন মারা গেছেন।
এদিকে করোনা মোকাবিলায় ভারতে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের আগে শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




