sliderউপমহাদেশশিরোনাম

ভারতের মণিপুরে আবারো সহিংসতা, গুলি : নিহত ১৩

ভারতের মণিপুর রাজ্যে আবারো সহিংসতা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে আবারো গুলির লড়াই হয়েছে। তেংনউপল জেলায় লেটিথু গ্রামে দুই দল সন্ত্রাসীর মধ্যে এ লড়াই হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকা থেকে প্রায় ১০ কিমি দূরে সুরক্ষা বাহিনী ছিল। ঘটনার খবর পেয়েই বাহিনী সেখানে যায়। ওই গ্রামে গিয়ে দেখা যায়, ১৩টি লাশ পড়ে রয়েছে। তবে লাশের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, ওই লাশগুলো ওই গ্রামের কেউ নয়। সম্ভবত অন্য জায়গা থেকে তারা এসেছিল। তবে মৃতদের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

এদিকে, গোটা ঘটনাকে ঘিরে ফের হইচই পড়েছে মণিপুরে।

গত ৩ মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এতে এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে ৫০ হাজার মানুষ।

গত কয়েক মাস ধরে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়েছিল মণিপুরে। একেবারে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছিল। তবে গত কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তার মধ্যেই নতুন করে এই সহিংসতা ঘটলো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button