খেলা

ভারতের প্রথম হার, টিকে রইল ইংল্যান্ডের আশা

বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়েছে ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ৩৩৭ রান করে স্বাগতিকরা। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সতর্কভাবেই শুরু করে ভারতীয় ব্যাটসম্যানরা। রোহিত শর্মার সেঞ্চুরিতে কিছুটা সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরে যায় কোহলিরা।
আজ রোববার এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত হেরেছে ৩১ রানে। হারলেও ভারতের ইনিংস থামে ৩০৬ রানে।
রোহিত শর্মা ১০৯ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন। আর অধিনায়ক কোহলি ৬৬ রান করেন ৭৬ বল খরচায়। হার্দিক পান্ডিয়া ৪৫ ও মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৪২ রান করেও দলের হার এড়াতে পারেননি।
এর আগে জনি বেয়ারস্টোর চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে এই রান করে ইংল্যান্ড। মোহাম্মদ শামির শিকার হয়ে সাজঘরে ফেরার আগে জনি ১১১ রান করেন ১০৯ বলে।
এ ছাড়া জেসন রয় ৫৭ বলে ৬৬ এবং জো রুট ৪৪ রান করেন। আর অলরাউন্ডার বেন স্টোকস করেন ৭৯ রান।
ভারতীয় বোলারদের বাজে দিনে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ শামি। তিনি ৬৯ রান খরচায় পাঁচ উইকেট পান।
এদিনের জয়ে শেষ চারে খেলার সম্ভাবনা এখনো জিইয়ে রেখেছে ইংল্যান্ড। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। আর ভারত ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button