slider

ভারতের নতুন সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে

ভারতের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। উল্লেখ্য, তিনিই প্রথম ইঞ্জিনিয়ার যিনি দেশের সেনাপ্রধান হলেন। ভারতের ২৯তম সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হলেন মনোজ পাণ্ডে।
উল্লেখ্য, এত দিন মনোজ পাণ্ডে সহকারী সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। এবার জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি মাসেই অবসর নেবেন জেনারেল মনোজ মুকুন্দ। সেনাপ্রধান হিসেবে তার ২৮ মাসের জার্নি ৩০ এপ্রিলে শেষ হবে। এরপরেই দায়িত্ব বুঝে নেবেন মনোজ পাণ্ডে।
সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হবে।
উল্লেখ্য, তিনিই প্রথম ব্যক্তি যাকে ইঞ্জিনিয়র পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হলো।
১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন। সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদও।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সহকারী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন মনোজ পাণ্ডে। অন্যদিকে সেনা প্রধান হিসেবে দীর্ঘ ২৮ মাস ধরে কাজ করছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এপ্রিলের শেষে তার কার্যকাল ফুরোনোর পরেই সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেবেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।
সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button