Uncategorized

ভারতের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অক্ষয়

উরি অ্যাটাকের পর থেকেই ভারত-পাকিস্তানে চরম উত্তেজনা বিরাজ করছে। বেশ কিছুদিন ধরে যা প্রভাবিত করেছে চলচ্চিত্র জগতকে। উঠে এসেছে একের পর এক মন্তব্য। এবার এই বিষয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
বৃহস্পতিবার নিজের ট্যুইটারে অক্ষয় বলেন, “বেশ কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছে, এই বিষয়ে কিছু বলা দরকার। তবে কাউকে দুঃখ দেয়া আমার উদ্দেশ্য নয়।” তিনি আরো বলেন, “আজ আমি একজন সেলেব্রিটি হিসেবে নয়। কথা বলছি, একজন সেনা অফিসারের ছেলে হিসেবে। বেশ কয়েকদিন ধরেই আমি দেখছি যে, সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ নিয়ে আলোচনা চলছে। কাগজেও পড়ছি সে সব। অনেকে আবার পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ যুদ্ধ হতে পারে এই আশঙ্কা করছেন।”
এর পরই তিনি বিষ্ফোরক মন্তব্যটি করেন। বলেন “লজ্জা হওয়া উচিত যারা এই ধরনের সমালোচনা করেই চলেছেন। এই সব বিতর্ক পরেও হতে পারে। প্রথমে এটা খেয়াল রাখা উচিত, সীমান্তে সেনারা শহীদ হচ্ছেন। উরি হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ জন, বারামুল্লাতে শহীদ হয়েছেন নীতিন যাদবের মতো যুবক।”
যারা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন তাদেরও ছেড়ে কথা বলেননি অক্ষয়। তার কথায়, “কোন সিনেমা মুক্তি পাচ্ছে বা পাচ্ছে না সেসব নিয়ে কী সৈন্যদের পরিবার চিন্তিত? আর্টিস্টদের উপর নিষেধাজ্ঞা নিয়েও তারা ভাবেন না। বরং শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে।”
তিনি আরো বলেন, “সৈন্য ও তাদের পরিবারদের ভবিষ্যৎ যাতে নিরাপদ থাকে, সে বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিৎ। কারণ, তারা সীমান্তে আছে তাই আমরা এখানে শান্তিতে, নিরাপদে আছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button