উপমহাদেশশিরোনাম

ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হোয়াইট হাউজে পিটিশন

ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে যুক্তরাষ্ট্রের ‘হোয়াইট হাউজে’ পিটিশন দিয়েছে পাকিস্তানি নাগরিকরা। গত মঙ্গলবার পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে ভারতীয়দের দাখিল করা পিটিশনের বিপরীতে এই পিটিশন দাখিল করলো পাকিস্তানিরা। অবশ্য ভারতীয়দের পিটিশন হোয়াইট হাউজে বাতিল করা হয়েছিলো।
ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা এমন এক সময় হোয়াইট হাউজের দ্বারস্থ হলো যখন পাকিস্তান সীমান্তে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর অভিযান দুই দেশের মাঝে চরম উত্তেজনা ছড়িয়েছে।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে দাখিল করা ওই পিটিশনে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাকিস্তানি নাগরিকরা করাচি ও উপজাতীয় এলাকা বেলুচিস্তানে ভারত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে দাবী করে।
পাকিস্তানিদের ওই পিটিশনে আরো বলা হয়েছে, ‘ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর অ্যাজেন্ট কুলভূষান যাদব বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রমে আল-কায়েদা ও তেহরিক-ই-তালিবানকে অর্থায়নের কথা স্বীকার করেছেন। যা এই অভিযোগের সত্যতা প্রমাণ করে।’
পিটিশনে ৯৪ হাজার ৬০ জন পাকিস্তানী নাগরিক স্বাক্ষর করেছেন। আরো ৫ হাজার ৯৪০ জন ওই পিটিশনে সাক্ষর করলে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ তা গ্রহণ করবে। হোয়াইট হাউজের ওয়েব সাইটে দাখিল হওয়া যে কোনো পিটিশনে মার্কিন প্রশাসনের সাড়া পেতে কমপক্ষে এক লাখ স্বাক্ষরের প্রয়োজন পড়ে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে পাকিস্তানী নাগরিকরা বাকি স্বাক্ষর সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button