ভাঙতে বসেছে ববি ডার্লিং এর সংসার

‘বিগ বস ১’-এর প্রতিযোগি ও বলিউডের অভিনেত্রী ববি ডার্লিং ওরফে পঙ্কজ শর্মার। বিগ বসে অংশগ্রহণের পাশাপাশি পেজ থ্রি, ডাল মে কুছ কালা হে, সুপার মডেল, চলতে চলতে, কাঠপুতলি সহ একাধিক বলিউড ছবিতে অভিনয়ও করেছেন ববি ডার্লিং। সব সময়ে অলোচনায় থাকেন তিনি।
২০১৫ সালে চিকিৎসার মাধ্যমে নারীতে রূপান্তরিত হন তিনি। তখন তার নাম হয় পাখি শর্মা। এর পরের বছরই ভোপালের গায়ত্রী মন্দিরে ব্যবসায়ী রামনিক শর্মাকে বিয়ে করেন। সেই সময় এই বিয়ে উঠে এসেছিল সংবাদমাধ্যমের আলোচনায়। সেই বিয়ের তিন বছরও পেরোয়নি।এরই মাঝে ভাঙতে বসেছে ববি ডার্লিং এর সংসার। ববি ডার্লিংকে দেখা গেল বান্দ্রার একটি আদালতে। বিবাহবিচ্ছেদের মামলা করার জন্যই তিনি আদালতে গিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে ববি বলেন, রামনিকের সঙ্গে প্রতিদিনের অশান্তি থেকে মুক্তি পেতে এই সিদ্ধান্ত নিয়েছি। ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে পথ চলার থেকে শান্তিতে থাকা অনেক ভালো।
তিনি আরও জানান, তার স্বামী মদ খেয়ে তাকে মারধর করত। এছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহ করেন।
এর আগে ২০১৭ সালে রামনিকের বিরুদ্ধে সাংসারিক ঝগড়া ও যৌতুকের দাবিতে অত্যাচারের অভিযোগ এনেছিলেন ববি।
ববি অভিযোগ করেন, তাকে ভোপালের একটা ফ্ল্যাটে বন্দি করে রাখা হয়েছিল। বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে আসেন। তার অভিযোগের ভিত্তিতে রামনিককে গ্রেপ্তার করে পুলিশ।




