বিনোদন

ভাগ্নের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মহেশ ভাটের মানহানির মামলা

ভাগ্নে সুমিত সাবরওয়ালের প্রাক্তন স্ত্রী লবিনা লোধের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করলেন পরিচালক, প্রযোজক মহেশ ভাট। গত বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম ভিডিওতে লবিনা মহেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন। ওই ভিডিওতে তিনি স্পষ্টই বলেছিলেন, মহেশ ভাট একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। উনি আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চাইছেন। উনি যে কত অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত পরিচালকের ক্যারিয়ার স্রেফ একটা ফোনে শেষ করে দিয়েছেন, ভাবা যায় না। উনি একটা ফোন ঘোরান আর বিভিন্ন লোকের কাজ চলে যায়! লবিনার ওই বক্তব্যের প্রেক্ষিতেই বম্বে হাইকোর্টে মহেশের তরফে ১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। তার আগে শুক্রবারেই মহেশের হয়ে লবিনাকে তাদের টুইটারে হুঁশিয়ারি দিয়েছিল বিশেষ ফিল্মস। প্রসঙ্গত, লবিনা ওই ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে তার প্রাক্তন স্বামী সুমিতের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছিলেন।
তার এবং পরিবারের নিরাপত্তার জন্য তিনি ওই ভিডিওটি করছেন জানিয়ে লবিনা সেখানে বলেছিলেন, মহেশের ভাগ্নে সুমিত বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করেন। লবিনার কথায়, ওর ফোনে বিভিন্ন নারীর বিভিন্ন ধরনের ছবি থাকে। সেগুলো ও বহু পরিচালককে দেখায়। তাদের মেয়ে সরবরাহও করে। এরই পাশাপাশি লবিনা বলেছেন, মহেশ ভাট হলেন এই ইন্ডাস্ট্রির ডন! উনি বহু লোকের জীবন এবং ক্যারিয়ার বরবাদ করে দিয়েছেন। ওর ভাগ্নের বিরুদ্ধে আমি ডিভোর্স ফাইল করেছি। তার পর থেকেই মহেশ ভাট আমার এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। যদি এর পর আমার এবং আমার পরিবারের কারও কোনও ক্ষতি হয়, তার জন্য মহেশ ভাটরা দায়ী থাকবেন। ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মহেশ মানহানির মামলা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button