শিক্ষাশিরোনাম

ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশনা নেই ওয়েব সাইটে: বিপাকে ভর্তিচ্ছুরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ ছাড়াই মেধা তালিকায় স্থান পাওয়ার ঘটনায় ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত কোন নোটিশ দেওয়া হয়নি। এছাড়া ‘বি’ ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলো চিঠি ও বিশ্ববিদ্যালয়ের শাখা ব্যাংকেও কোন নির্দেশনা দেওয়া হয়নি। ফলে হতে না পেরে বাড়ি ফেরত যেতে হয়েছে অনেক শিক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখা যায়, আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তির জন্য বৃহস্পতিবারে ব্যাংকে টাকা জমা দেওয়াসহ আনুষঙ্গিক কাজগুলো করলেও রোববারে বিভাগে ভর্তি ফরম জমা নিবে কিনা অনিশ্চয়তায় রয়েছে। প্রত্যেক বিভাগে দুই শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আসলেও বিভাগে ভর্তি ফর্ম জমা দিতে পারেনি।
‘বি’ ইউনিটের এক বিভাগের অফিস সহকারীকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কল দিলেও ভর্তি হতে পারবে কিনা জানাতে পারেননি তিনি।
এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোন নোটিশ দেওয়া হয়নি। ফলে ভর্তিচ্ছুরা কোন তথ্য না পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছে অনেকে। ‘বি’ ইউনিটের সংশ্লিষ্ট অনেক বিভাগ গুলোতে চিঠি পাঠায়নি প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয়ের শাখা জনতা ব্যাংকে ‘বি’ ইউনিটের টাকা জমা নেওয়ার বিষয়ে কোন ধরনের নির্দেশনা দেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়নি এই বিষয়ে আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছে তাদের বলা হয়েছে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button